আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২২ মে ২০২০
আপডেট: ২১:৫০, ২২ মে ২০২০
আপডেট: ২১:৫০, ২২ মে ২০২০
পাকিস্তানে ইন্টারনেটে ভিডিও ছড়ানোয় দুই কিশোরীকে হত্যা
একবছর আগের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় দুই কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানের একটি দুর্গম এলাকায় এমন ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়,‘পাকিস্তানের ওয়াজিরিস্তানের একটি দুর্গম এলাকায় এক যুবকের সাথে তিন কিশোরীর মোবাইল ফোনে ধারণ করা এক বছর আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে।৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ২৮ বছরের এক যুবক এক পরিত্যাক্ত স্থানে বোরকা পরা তিন নারীর সাথে দেখা করতে যায় এবং দুই কিশোরীকে চুম্বন করে।ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন।শাস্তি স্বরূপ একই পরিবারের দুই কিশোরীকে গুলি করে হত্যা করে পরিবারেরই এক সদস্য।মারা যাওয়া কিশোরীদের একজনের বয়স ছিল ১৬ এবং আরেকজনের ১৮। কিশোরী দুইজনকে হত্যার পর তৃতীয় নারী ঘটনা জানতে পেরে পালিয়ে রয়েছেন।
ওদিকে ইন্টারনেটে ছড়িয়ে পরা ভিডিও দেখে পরিবারের দুুুই কিশোরীকে হত্যার অভিযোগে মুহাম্মদ আসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ।এছাড়া মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করা যুবক ফিদা উজিরকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, তারা এখন চিন্তিত ভিডিওতে থাকা তৃতীয় মেয়েটিকে নিয়ে। কারণ দুজনকে এরই মধ্যে হত্যা করেছে তাদের পরিবার,এখন তৃতীয় কিশোরীকে বাঁচানোই তাদের প্রধান কাজ।
পাকিস্তানে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, দেশটিতে নারী ও মেয়েদের ওপর সহিংসতা একটা ভয়াবহ সমস্যা। প্রতি বছর এক হাজারের বেশি অনার কিলিং হয় দেশটিতে।
সূত্র: বিবিসি, যুগান্তর, সময় নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























