আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬, ২৩ মে ২০২০
আপডেট: ১০:০১, ২৩ মে ২০২০
আপডেট: ১০:০১, ২৩ মে ২০২০
সৌদি আরবে ঈদ রোববার
আগামী রোববার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।ফলে ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।
সৌদি আরবের রাষ্ট্রীয় আদালত চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের খবর নিশ্চিত করে।শুক্রবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী আদালত রোববার ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানা গেছে।
এদিকে গত ১২ মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,করোনা ভাইরাসের বিস্তার।ঠেকাতে সৌদি আরবে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের সময়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে ঈদের আগ পর্যন্ত সৌদিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা যাবে।
এদিকে বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।শনিবার চাঁদ দেখা গেলে দেশে রবিবার ঈদ উদযাপিত হবে।আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























