আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৬, ২৩ মে ২০২০
আপডেট: ০৭:৪১, ২৩ মে ২০২০
আপডেট: ০৭:৪১, ২৩ মে ২০২০
হংকয়ের উপর নিয়ন্ত্রণ বাড়াতে নতুন আইন চীনের
বহু বছর ব্রিটেনের উপনিবেশ ছিল হংকং।দু’দশক আগে ক্ষমতা হস্তান্তরিত হয় চিনের কাছে।তার পর থেকে স্বশাসিত এই অঞ্চলের মূল কর্তৃত্ব বেইজিংয়ের হাতে।তবে চীনের মূল ভূখণ্ডের চেয়ে আরও উচ্চতর গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে হংকংয়ে।যে কারণে চীনা আগ্রাসনের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন হংকংবাসী।
গত বছরও বিতর্কিত প্রত্যর্পণ বিল,যার আওতায় কিনা বিচারের প্রয়োজনে যে কোনও অপরাধীকে হংকং থেকে চীনে প্রত্যর্পণ করা যায়,তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন ১০ লক্ষ হংকংবাসী।ওই সময় প্রতিবাদে ফেটে পড়ে হংকং। সেই আন্দোলন পরে গণতন্ত্রের দাবিতে রূপ নেয়।কয়েক মাসের টানা আন্দোলনের মুখে পিছু হটে চীন।
সম্প্রতি আবারও চীনের আইনসভায় ন্যাশনাল পিপল্স কংগ্রেসের বার্ষিক অধিবেশনে নতুন প্রস্তাব পেশ করেছে তারা।তাতে হংকংয়ে নতুন আইন প্রণয়নের কথা বলা হয়েছে,যার আওতায় রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে হংকংয়ে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তা রক্ষার কথা মাথায় রেখে, চীন এবং হংকংবাসীর মৌলিক স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে চীন।তবে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের মতে,এই নয়া আইন হংকংয়ের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতায় ইতি টানবে।
বিশ্লেষকদের মতে,এই আইন করা হলে ফের ফুঁসে উঠতে পারে হংকয়ের গণতন্ত্রকামী জনগণ।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























