ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২৩ মে ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত

ভারতে করোনাভাইরাস তার প্রকোপ খুব ভালোভাবেই দেখাচ্ছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

শুক্রবার ভারতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৫৪ জনের শরীরে। বিপরীতে নতুন করে আরও ১৩৭ জন মারা গেছেন।

এই নিয়ে দেশটিতে করোনা আক্রাতের সংখ্যা মোট ১ লাখ ২৫ হাজার ১০১ তে দাঁড়িয়েছে। এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে মোট ৫১ হাজার ৭৮৪ জন ।

করোনায় আক্রান্তে শীর্ষ দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান ১১তম। ভারতে করোনায় আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার এবং তামিলনাড়ুতে ১৪ হাজার।

অন্যদিকে সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে মোট ৫৩ লাখ ৭ হাজার ৪১২ জন। মারা গেছেন ৩ লাখ ৪০ হাজার ৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ  ৬০ হাজার ৫৯২ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়