নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ২৩ মে ২০২০
সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছে আক্রান্তের তালিকায়।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে করোনা হানা দিয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ১ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী সারা বিশ্বের ৫৩ লাখ ০৮ হাজার ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে আক্রান্তের সংখ্যা ছিল ৫১ লাখ। মাত্র দুইদিনের ব্যবধানে আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখের বেশি।
আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৭৫ জন মারা গেছেন। অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২১ লাখ ৬০ হাজার ৬০৬ জন।আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় ১৬ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন । যার বিপরীতে মারা গেছেন ৯৭ হাজারের বেশি মানুষ।তার পরেই আছে ব্রাজিল । সেখানে ৩ লাখ ৩২ হাজার মানুষ করোনার প্রকোপে পড়েছেন। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য।
করোনার তালিকায় সারাবিশ্বে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত মোট ৩০ হাজার ২০৫জন। মারা গেছেন ৪৩২ জন । অন্যদিকে সুস্থ হয়ে ৬ হাজারের অধিক করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























