ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২৩ মে ২০২০

একসাথে করোনাভাইরাসে আক্রান্ত দক্ষিণ সুদানের দশ মন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আফ্রিকার দক্ষিণ সুদানের দশজন মন্ত্রী। জানা গেছে এক কভিড-১৯ রোগীর সংস্পর্শে এসে তারা করোনা আক্রান্ত হয়েছেন।

দেশটির তথ্যমন্ত্রী মিকাইল মাকুয়েই বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত মন্ত্রীরা করোনা প্রতিরোধে টাস্ক ফোর্সের সদস্য ছিলেন। একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ছাড়া টাস্কফোর্সের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত সব মন্ত্রীরা সেলফ আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে গুঞ্জন উঠেছিল দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরও করোনা পজিটিভ। কিন্তু  তথ্যমন্ত্রী মিকাইল সেটি নাকচ করেছেন।

এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাসার এবং তার স্ত্রী প্রতিরক্ষামন্ত্রী অ্যাঞ্জেলিনা টিনিও করোনায় আক্রান্ত হন।

শুধু তাই নয় মন্ত্রীদের অনেক দেহরক্ষী ও কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ সুদানে ৪৮১ জন মোট করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়