আন্তর্জাতিক ডেস্ক
করোনার নতুন হটস্পট হয়ে উঠছে দক্ষিণ আমেরিকা
করোনাভাইরাসের নতুন কেন্দ্র গড়ে উঠছে দক্ষিণ আমেরিকা মহাদেশ । শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানায় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি।
সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও বর্তমানে ক্ষতিগ্রস্থ করছে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশকে।
সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেছেন, আমরা দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি দেখতে পাচ্ছি । তবে এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিল। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
ব্রাজিলে করোনার চিকিৎসায় ম্যালেরিয়ারোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন মাইক রায়ান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনাকে দূরে রাখতে তিনি এই ওষুধটি সেবন করছেন। তাই করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত নতুন একটি গবেষণায় বলা হয়, করোনা রোগীদের মধ্যে যাদের হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়া হচ্ছে; অন্যদের চেয়ে তাদের হার্ট অ্যাটাকে মৃত্যুর উচ্চ ঝুঁকি রয়েছে।
তাই পূর্ণাঙ্গ ট্রায়াল এবং পরিষ্কার ফলাফল না পাওয়া পর্যন্ত হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন। সেখানে মারা গেছেন ২১ হাজার ১১৬ জন ।
দক্ষিণ আমেরিকার আরেক দেশ পেরুতে সংক্রমিত হয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯৮ জন। চিলিতে ৬১ হাজার ৮৫৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়াও এই মহাদেশের অন্যান্য দেশেও প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যু।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। যার বিপরীতে মারা গেছেন ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৬৯ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























