ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৩ মে ২০২০

সৌদি আরবের দুই মসজিদে ঈদের নামাজে অংশ নিতে পারবে না সাধারণ মানুষ

সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ আয়োজিত হলেও সেখানে সাধারণ মানুষ অংশগ্রহন করতে পারবে না।করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার(২৩ মে) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এই সংক্রান্ত তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।

দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন।

সৌদি আরবের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার পবিত্র এ দুই মসজিদে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ মুসল্লিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মসজিদের সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে সেখানে তারাবিহ এবং তাহাজ্জুদ অনুষ্ঠিত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়