আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৮, ২৪ মে ২০২০
থাইল্যান্ডে ভাইরাসের সংক্রমণে পাঁচ শতাধিক ঘোড়ার মৃত্যু
থাইল্যান্ডে অজানা এক ভাইরাসের সংক্রমণে পাঁচ শতাধিক ঘোড়ার মৃত্যু হয়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে দেশটির একটি খামারে একের পর এক ঘোড়া মারা যাচ্ছিল, গবেষকেরা ধারণা করেছিল করোনায় মৃত্যু হচ্ছে এসব ঘোড়ার, পরে পরীক্ষায় দেখা গেল এ এক ভিন্ন ভাইরাস।
শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অজানা এই ভাইরাসটি বাদুড় থেকে এসেছে বলে ধারণা করছেন গবেষকরা। করোনাভাইরাসের উৎপত্তিও বাদুড় থেকে হয়েছে বলে প্রবল ধারণা বিজ্ঞানীদের।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরে খামারটিতে ৯ দিনে ১৮টি ঘোড়া মারা যায়। খামারটির মালিক নোপাদল সারোপালা জানান, কীভাবে ঘোড়াগুলো মারা যাচ্ছিল কোনো কারণই ধরতে পারেননি তারা। পরে জানা যায়, অজানা ভাইরাসে মারা যাচ্ছে ঘোড়াগুলো। চীন থেকে আসা একটি জেব্রা থেকে এই ভাইরাস থাইল্যান্ডে এসেছে।
এদিকে, ফেব্রুয়ারি থেকে সংক্রমিত হতে থাকা ভাইরাসটিতে যুক্তরাজ্যে ৫০০ এরও বেশি ঘোড়া মারা গেছে। সেগুলোর রক্ত পরীক্ষা করে দেখা গেছে, আফ্রিকার ঘোড়ার অসুখের সঙ্গে মিল আছে তাদের উপসর্গের।
তবে মার্চের নতুন একটি পরীক্ষায় গবেষকেরা জানান, মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। আফ্রিকার ঘোড়া ও জেব্রার মধ্যে এই রোগ হয়ে থাকে। কয়েক যুগ ধরে এই ঘটনা ঘটলেও আফ্রিকাতেই এই ভাইরাসকে সীমাবদ্ধ থাকতে দেখা গেছে।
সূত্র:সময় নিউজ,কালের কণ্ঠ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























