ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৯, ২৪ মে ২০২০
আপডেট: ০৭:৩৬, ২৪ মে ২০২০

নামাজ আদায়ের জন্য গির্জা খুলে দিল জার্মানি

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদে নামাজ আদায় করা সম্ভব না হওয়ায় গির্জা খুলে দিল জার্মানি। 

পৃথিবীর আর সব দেশের মত বার্লিনেও করোনা সংকটের কারণে সবরকম ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে পালন বাধাগ্রস্ত হচ্ছে।

এমতাবস্থায় গত ৪ মে একে অপরের থেকে ৫ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়ে জার্মানিতে সকল ধর্মীয় উপাসনালয় পুনরায় খুলে দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার।এ দূরত্ব মেনে বার্লিনের নিউক্লান জেলার দার আসসালাম মসজিদে কেবলমাত্র জামাতের এক অংশ ধরানো সম্ভব ছিল।তাই দার আস-সালাম মসজিদ শুক্রবার মাত্র হাতে গোণা কয়েকজন মুসল্লিকে জায়গা দিতে পারে।

তবে এ সমস্যা সমাধানে এগিয়ে আসে ক্রুজবার্গ-এর মার্থা লুথেরান চার্চ।তারা প্রস্তাব দেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গির্জায় জুমার নামাজ আদায় করতে পারবে।

মসজিদটির ইমাম রয়টার্সকে বলেন,‘এ সঙ্কটের মধ্যে এবং রমজানে এমন দুর্দান্ত সহায়তা সবার মাঝে আনন্দ নিয়ে এসেছে।এই মহামারি আমাদেরকে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ করেছে।সংকট মানুষকে একত্রিত করে তোলে।’

মসজিদ কমিটির সদস্য সামির হামদৌন বলেন,‘এটি এক অদ্ভূত অনুভূতি ছিল কারণ সেখানে বাদ্যযন্ত্র, বিভিন্ন ছবি ছিল,যা ইসলামিক প্রার্থনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।কিন্তু আপনি যদি দেখেন এবং ছোট ছোট বিষয় ভুলে যান, তাহলে শেষ পর্যন্ত এটি সৃষ্টিকর্তার ঘর’।

গির্জার যাজক মনিকা ম্যাথিয়াস বলেন, প্রার্থনার জন্য মুসলিমদের আহ্বানের প্রতি আমি অনুভূত হয়েছি।আমি সেই নামাজে অংশ নিয়েছি।সেখানে আমি জার্মান ভাষা কথা বলেছি।এবং নামাজের সময় শুধু হ্যাঁ হ্যাঁ বলেছি।কারণ আমাদের প্রার্থনার অনুভূতিও একই।এছাড়া আমরা তাদের থেকে শিখতে চাই।এবং একে অপরের সঙ্গে এমন মিশে যাওয়ার অনুভূতি অনেক সুন্দর।

 

সূত্র:বিবিসি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়