ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ মে ২০২০

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল

সারাবিশ্বের করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। এর আগে সেই স্থানে ছিল রাশিয়া।

ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ হয়েছে।

অন্যদিকে একদিনেই আরও ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৩ জনে।

দক্ষিণ আমেরিকায় সব দেশের মধ্যে ব্রাজিলে আক্রান্ত এবং মৃত্যু বেশি। ব্রাজিলের পরেই আছে পেরু। দেশটিতেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

ব্রাজিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৮২ হাজার ৭৯৮টি। তবে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আক্রান্তের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা  সাড়ে ১৬ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি সেখানে মারা গেছেন প্রায় ১ লাখ মানুষ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়