ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২৪ মে ২০২০

থাইল্যান্ডে চতুর্থবারের মতো একদিনে নতুন আক্রান্ত এবং মৃত্যু নেই

করোনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দিয়েছে । এমনকি থাইল্যান্ডেও করোনা আঘাত হেনেছে। দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত বা মারা যান নি। কিছুটা হলেও স্বস্তি মিলেছে  দেশটিতে।

থাই সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইয়ংত্রাকুল এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন রোববার নতুন করে করোনার কেস শনাক্ত হয়নি। তিনি বলেন, চলতি বছর চতুর্থবারের মতো কেউ আক্রান্ত হয়নি এবং মারা যায়নি।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩ হাজার ৪০ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৬ জন।

এরই মধ্যেই দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯২১ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬৮টি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৬১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়