ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২৪ মে ২০২০

সংক্রমণ কমে আসায় জরুরি অবস্থা তুলে নিচ্ছে জাপান সরকার

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি অবস্থা পুরোপুরি তুলে দেয়ার পরিকল্পনা করছে জাপান।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও এবং আশপাশের অঞ্চলে নভেল করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

সর্বশেষ দেশটিতে একদিনে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ৭ এপ্রিলের পর অঞ্চলটিতে এই সংখ্যা সবচেয়ে কম।

করোনা সংক্রমণ বাড়ার পর থেকে গত এপ্রিল থেকে জাপানে জরুরি অবস্থা চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেন নি।

জাপানে এখন পর্যন্ত  ১৬ হাজার ৫৪৩ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। ৮১৪ জন মারা গেলেও ১৩ হাজার ৫ জন সুস্থ হয়েছেন।

সরকারের একজন মুখপাত্র জাপান টাইমসকে বলেন, ‘কয়েক দিন ধরে সংক্রমণ বেশ কম। তাই জরুরি অবস্থা তুলে দেয়ার পরিকল্পনা চলছে।’

প্রথম ধাপ হিসেবে দেশটির মিউজিয়াম, স্কুল এবং দর্শকহীন স্টেডিয়াম আবার খুলে হবে।  বেসবল এবং বাস্কেটবল ম্যাচও চালুর অনুমতি দেয়া হবে। তবে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না।

দেশটিতে রেস্টুরেন্টও খোলার অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সন্ধ্যার মধ্যে সব বন্ধ করে দিতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়