ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২৪ মে ২০২০

পরিস্থিতি স্বাভাবিক দেখাতে গলফ কোর্টে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই মহামারীতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

একদিকে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন অন্যদিকে নিজেই নেমেছেন গলফ কোর্টে। বিশ্লেষকরা বলছেন দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে দেখাতেই তিনি এ কাজ করেছেন ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার হোয়াইট হাউস থেকে গাড়িবহর নিয়ে ওয়াশিংটনের উপকণ্ঠে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাদা পোলো শার্ট ও ক্যাপ পরে বেশ কিছুক্ষণ প্রিয় খেলায় মজেছিলেন তিনি।

এর আগে গত ৮ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গলফ কোর্টে দেখা দিয়েছিল ট্রাম্পকে। ট্রাম্প জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।

যুক্তরাষ্ট্রে গত ২০ জানুয়ারি প্রথমবার করোনাভাইরাস ধরা পড়ে। সংক্রমণ বাড়তে থাকায় গত ১৩ মার্চ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সারা বিশ্বে করোনা আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। কিছুদিনের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এ অবস্থাতেও পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ঝুঁকি স্বত্ত্বেও সবাইকে ব্যবসা-বাণিজ্য ফের শুরু করতেও উদ্বুদ্ধ করছেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়