ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ মে ২০২০

ঈদ উপলক্ষে তিন দিনের অস্ত্র-বিরতি তালেবানদের

ঈদ উপলক্ষে আফগান সরকারের সাথে তিন দিনের অস্ত্র বিরতি ঘোষণা করেছে তালেবানরা।রোববার ঈদের দিন থেকে এই অস্ত্র-বিরতি শুরু হবে।২০১৮ সালের ঈদের সময়ও এ ধরণের ঘোষণা দিয়েছিল তারা।

"কোথাও কোন শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো যাবে না। তবে যদি শত্রুপক্ষ হামলা চালায় তখন নিজেদের রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া যাবে," শনিবার নিজের দলের সদস্যদের প্রতি এই আহ্বান জানিয়েছেন তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।তিনি আরো বলেন, অস্ত্র-বিরতি শুধুমাত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘোষণা করা হয়েছে যা পবিত্র রমজান মাসের সমাপ্তি টানে।

এ ঘোষণার পর পরই মি. ঘানি তার টুইটারে লেখেন,"আমি অস্ত্র-বিরতিকে স্বাগত জানাই।আমি সামরিক বাহিনীকে তিন দিনের অস্ত্র-বিরতির শর্ত মেনে চলার এবং শুধু হামলার শিকার হলেই যাতে তারা পাল্টা ব্যবস্থা নেয় সে বিষয়ে নির্দেশ দিয়েছি।"

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে সেনা প্রত্যাহারের চুক্তি সই হওয়ার পর আফগান এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশা করেছিলেন যে, সহিংসতা হয়তো কমে আসবে।কিন্তু বন্দী বিনিময় পদক্ষেপের জের ধরে শান্তি আলোচনা আটকে গেছে এবং সম্প্রতি সপ্তাহগুলোতে সরকারি বাহিনীর উপর হামলার ঘটনাও বেড়েছে।

চলতি মাসের শুরুতে রাজধানী কাবুলে একটি হাসপাতালের মেটারনিটি ওয়ার্ডে হামলার ঘটনা ব্যাপক নিন্দার মুখে পড়েছে।তবে তালেবানরা এই হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।আর এ ঘটনার পর তালেবানসহ সব ধরণের জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ঘানি।

 

সূত্র: বিবিসি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়