ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৪ মে ২০২০

উহানের ১ কোটি বাসিন্দার করোনা পরীক্ষা করবে দেশটির সরকার

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে আবারো সংক্রমণ দেখা দিয়েছে। সেই জন্য দেশটির ১ কোটি ১০ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে । গর ২৪ ঘণ্টায় উহানের ১১ লাখ ৪৬ হাজার ১৫৬ জন বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়েছে।

রোববার উহানের স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন একদিন আগে উহানের আরও ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের করোনা পরীক্ষা করা হয়। 

গত ১৪ মে থেকে গণহারে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু  হয়েছে উহানে। গত ৯ এবং ১০ মে উহানে প্রথমবারের মতো ক্লাস্টার সংক্রমণ ধরা পড়ে।

কেননা ইদানীং লক্ষণ ছাড়াই করোনার বাহকরা সেটি ছড়াচ্ছেন। তাই গণহারে উহানের ১ কোটির বেশি বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় চীন সরকার।

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে গত ২২ মে প্রথমবারের মতো কোনও রোগী পাওয়া যায়নি । এর পরের দিন শনিবার নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এনএইচসির দেওয়া তথ্য অনুযায়ী নতুন সংক্রমিতদের মধ্যে দু'জন বিদেশফেরত এবং একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

চীনে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৭৪ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়