আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরাঞ্চলে প্রবেশ করেছে পঙ্গপাল
ভারতের উত্তরাঞ্চলে আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে। ফলে নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলা প্রশাসন পঙ্গপাল ধ্বংসে দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
উত্তরপ্রদেশের এই জেলা দিয়েই প্রবেশ করেছে পঙ্গপাল। শস্য ও শাক-সবজি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে পঙ্গপাল। এই ব্যাপারে স্থানীয়দের নিয়ে বৈঠক করেছেন জেলার ম্যাজিস্ট্রেট অন্দ্র ভামসি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ‘পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দেয়ার জন্য গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসল বেশি রয়েছে পঙ্গপাল সেখানেই হানা দেয়। এ ধরনের স্থানে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলেই তা জানিয়ে দেওয়া হবে।
এই ব্যাপারে ঝাঁসি জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক কামাল কাটিয়ার বলেন, এগিয়ে আসা পঙ্গপালের ঝাঁকটি আকারে ছোট। আমরা খবর পেয়েছি, দেশে আড়াই থেকে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে। পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে রাজস্থানের কোটা থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। বর্তমানে পঙ্গপালের ঝাঁকটি ঝাঁসির বাঙ্গরা মগরপুরে অবস্থান করছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























