ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২৪ মে ২০২০

জার্মানিতে কোলাকুলি আর করমর্দনবিহীন এক ঈদ উদযাপন

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের দিনে কোলাকুলি আর করমর্দন করেন একে অপরকে। কিন্তু এবছরে তা হচ্ছে না। করোনাভাইরাসের কারণে সবক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখায় সেই কোলাকুলি আর করমর্দন থেকে বিরত থাকছেন সকলে। 

আজ জার্মানির সকল বাংলাদেশি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সকল ধরণের স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে । তবে এ বছর কোলাকুলি আর করমর্দন ছাড়াই ভিন্ন এক পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জার্মানিতে বসবাসরত বাংলাদেশিরা ঈদুল ফিতর উদযাপন করেছেন।

ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি বাইতুল হামদ মসজিদ এবং মাবিন মসজিদে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিসহ  অনেক মুসলিমরাই অংশগ্রহন করেছিলেন। ঈদের নামাজের পর করোনাভাইরাস থেকে রক্ষা এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তাছড়াও রাজধানী বার্লিন, মিউনিখ, মানহাইম, ডটমুন্ডসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের পরিচালিত সকল মসজিদেই একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর জার্মানিতে ৪ মে থেকে খুলে দেওয়া হয়ছে মসজিদ, চার্চসহ সকল ধর্মীয় উপাসনালয়গুলো। তবে সকল জায়গায় স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনা করার নির্দেশ দিয়েছে সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়