ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ২৫ মে ২০২০

ঈদের নামাজ ঘরেই পড়ার আহ্বান জানিয়েছে দারুল উলুম দেওবন্দ

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ ঘরেই পড়ার আহ্বান জানিয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দ

দেওবন্দ মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের স্বাক্ষরিত ফতোয়াটিতে বলা হয়, করোনা মহামারির কারণে জুমার নামাজের পরিবর্তে যেমন জোহর পড়ার অবকাশ ছিল, তেমন অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় ঈদের নামাজ ঘরেও পড়া যাবে

ফতোয়াটিতে আরও বলা হয়, জুমার নামাজের জন্য যেসব শর্ত রয়েছে, ঈদের নামাজের জন্য ঠিক সেই শর্তগুলোই প্রযোজ্য পার্থক্য শুধু এতোটুকুই জুমার নামাজের খুৎবা ওয়াজিব এবং নামাজের আগে দিতে হয়, আর ঈদের নামাজের খুৎবা সুন্নত এবং নামাজের পরে দিতে হয়

তাই, অবস্থা যদি এমনই থাকে এবং দেশে আরোপিত লকডাউন কার্যকর থাকে তাহলে মুসল্লিরা ঈদের নামাজ নিজের ঘরেই পড়ে নেবেন গ্রহণযোগ্য কোনো কারণে যারা নিজের ঘরেও পড়তে পারবেন না, আশা করা যায় আল্লাহতায়ালা তাদের ক্ষমা করে দিবেন

ফতোয়াটিতে স্বাক্ষর করেছেন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি, সিনিয়র শিক্ষক মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি, মুফতি মাহমুদ হাসান বুলন্দশহরি, মুফতি যাইনুল ইসলাম, মুফতি ওয়াক্কার আলি এবং মুফতি নোমান সিতাপুরী

প্রসঙ্গত, মসজিদে গিয়ে জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, ইরাক, আলজেরিয়া মিসরে ঈদের জামাতে ব্যাপক লোকসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে

এইচকে/ আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়