ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৬, ২৫ মে ২০২০
আপডেট: ১১:৫৮, ২৫ মে ২০২০

ঈদের দিনে ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

করোনা আতঙ্ক নিয়ে ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আজ রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত চলছিলো।আর এ ঈদের দিনই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। স্থানীয় সময় রোববার দুপরের পর দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়।

রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হয়েছে, রোববার ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুইয়ে ও বুইয়ার আহমাদ প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও বার্তা সংস্থাগুলোতেও ভূমিকম্পের এই খবর জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।

এর আগে গত ৮ ই মে দেশটির উত্তরাঞ্চলে একই মাত্রার (৫ দশমিক ১) ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান। আতঙ্কিত মানুষ তাদের ঘর ছেড়ে পালানোর সময় দুইজন মারা যান।এছাড়া আহত হন আরো ২২ জন।

 

সূত্র:বিবিসি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়