ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ২৫ মে ২০২০

সংক্রমণ বাড়ায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। ইতোমধ্যে আক্রান্ত এবং মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। এমতাবস্থায় সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

রবিবার(২৪ মে) হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে , যেসব অ-মার্কিনি আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের জন্য সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন এক অনুষ্ঠানে বলেন, ‘আশা করি ব্রাজিলের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি।’

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ৮১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৬৫৩ জন । যার ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ২১১ জনে আর মৃতের সংখ্যা ২২ হাজার ৬৬৬ জনে।

বিশ্বে আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।  করোনা মহামারির কারণে এর আগে চীন, ইরানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়