ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২৫ মে ২০২০

ইরানকে পেছনে ফেলে আক্রান্তের তালিকায় শীর্ষ দশে ভারত

বিশ্বের আক্রান্ত এবং মৃতের তালিকায় ১০তম স্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬ হাজার ৯৭৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত  মোট ১ লাখ ৩৮ হাজার ৮৪৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবং নতুন ১৫৪ জনসহ দেশটিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১ জনে। ভারতে এখনও ৭৭ হাজার ১০৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতে গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে প্রথম ১০ হাজার রোগী হতে যেখানে ৪৩ দিন লেগেছিল, সেখানে শেষ ১০ হাজার রোগী শনাক্ত হয়েছেন মাত্র দুইদিনে। ভারতে বর্তমানে ১৩ দশমিক ১ দিনে দ্বিগুণ হচ্ছে রোগীর সংখ্যা।

আক্রান্তের তালিকায় ইরানকে পেছনে ফেলে দশম স্থানে এখন ভারত। দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল এখনও মহারাষ্ট্র। শুধু এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি। এছাড়া ১০ হাজারের বেশি রোগী রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাটে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়