ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২৫ মে ২০২০

লকডাউন শিথিলের আরেকধাপে নিউজিল্যান্ড

লকডাউন আরেকটু শিথিলের পথে নিউজিল্যান্ড। আগামী শুক্রবার থেকে নিউজিল্যান্ডবাসীরা একসঙ্গে ১০০ জন পর্যন্ত সমবেত হতে পারবেন। অর্থাৎ ওইদিন থেকে সেখানে সবধরনের ধর্মীয় কার্যক্রম পুরোদমে চলবে এবং এতে সংখ্যাগত কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সোমবার (২৫ মে) ঈদের দিন এমন ঘোষণাই দিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, লকডাউন শিথিলের পর প্রতি দুই সপ্তাহ অন্তর এর প্রভাব বিবেচনা করা হবে এবং এর কারণে নিউজিল্যান্ডে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয় কি না সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে।

তাছাড়া তিনি বলেন, 'আমরা এখন আরও বেশি আত্মবিশ্বাসী হতে পারি যে, তৃতীয় স্তরে (সতর্কতা) স্থানান্তরিত হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পর সেই তুলনায় নতুন সংক্রমণ হয়নি। ফলে আমরা বিধিনিষেধ শিথিল করেছি এবং আরও এগিয়ে যাচ্ছি।’

আগামী ৮ জুন সতর্কতার দ্বিতীয় স্তরে যাওয়ার বিষয়টি পরীক্ষা করবে মন্ত্রিসভা। এর দুই সপ্তাহ পর অর্থাৎ ২২ জুন প্রথম স্তরে যাওয়ার বিষয় বিবেচনা করা হতে যারে।

 এই ঘোষণার মধ্য দিয়ে নিউজিল্যান্ড এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লকডাউন শিথিলকারী দেশগুলোর একটি হয়ে উঠেছে ।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন২১ জন । সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৫৬ জনই। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে নতুন সংক্রমণ নেই বললেই চলে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়