নিজস্ব প্রতিবেদক
৫৫ লাখ ছাড়িয়ে গেছে সারাবিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বে ৫৫ লাখ ছাড়াল। খুব দ্রুত গতিতে লম্বা হচ্ছে এই তালিকা।
বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দিয়েছে এই মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাস। ভাইরাসটি প্রতিদিনই নতুন নতুন মানুষদের নিয়ে আসছে তার আয়ত্তে।
সোমবার (২৫ মে) রাত ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী সারা বিশ্বের ৫৫ লাখ ৪২ হাজার ৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৩৮১ জন মারা গেছেন। অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৩ লাখ ২১ হাজার ৫৫৬ জন।
আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রানন্তের সংখ্যা প্রায় ১৭ লাখ । যার বিপরীতে মারা গেছেন ৯৯ হাজারের বেশি মানুষ। তার পরেই আছে ব্রাজিল । সেখানে ৩ লাখ ৬৫ হাজার মানুষ করোনার প্রকোপে পড়েছেন। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য।
করোনার তালিকায় সারাবিশ্বে ২৪তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত মোট ৩৫,৫৮৫ জন। মারা গেছেন ৫০১ জন । অন্যদিকে সুস্থ হয়ে ৭,৩৩৪ জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























