আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৩, ২৫ মে ২০২০
আপডেট: ২২:২৫, ২৫ মে ২০২০
আপডেট: ২২:২৫, ২৫ মে ২০২০
দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার শুরু
দুর্নীতির অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার শুরু হয়েছে।প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদের জন্য শপথ গ্রহণের কয়েকদিন পরই এ বিচার শুরু হলো।
তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
তিনটি মামলার প্রথমটিতে বলা হয়, তিনি ক্ষমতাধর ব্যবসায়ীদের সুবিধা দেবার বিনিময়ে চুরুট এবং শ্যাম্পেনের বোতলসহ নানা উপহার গ্রহণ করেছেন।
দ্বিতীয়টিতে বলা হয়, মি. নেতানিয়াহু ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনট-কে প্রস্তাব দিয়েছিলেন যে তার ব্যাপারে ইতিবাচক খবর ছাপালে তিনি পত্রিকাটির বিক্রি বাড়াতে সহায়তা করবেন।
তৃতীয় অভিযোগে বলা হয়, মি. নেতানিয়াহু প্রধানমন্ত্রী এবং যোগাযোগমন্ত্রী থাকার সময় টেলিকম প্রতিষ্ঠান শাওল এলোভিচের সংবাদ ওয়েবসাইটে ইতিবাচক রিপোর্টের বিনিময়ে তিনি ওই প্রতিষ্ঠানের সুবিধা হয় এমন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য কাজ করেছেন।
জেরুসালেমে আদালতে হাজির হয়ে ৭০ বছর বয়স্ক নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন,যে কোন উপায়ে তাকে ক্ষমতাচ্যুত করাই এসব মামলার লক্ষ্য।এসব অভিযোগ ওঠার পর তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
দক্ষিণপন্থী লিকুদ পার্টির নেতা মি. নেতানিয়াহু হচ্ছেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।তিনি ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় আছেন এবং এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত আরেক দফা প্রধানমন্ত্রী ছিলেন।
ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় একজন প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে এমন ঘটনা কখনো ঘটেনি।এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তিনি ক্ষমতাসীন দলের নেতার পদ ছেড়ে দিয়েছিলেন,কিন্তু পরবর্তী নির্বাচন পর্যন্ত আইনগতভাবে প্রধানমন্ত্রী ছিলেন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























