ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৬ মে ২০২০
আপডেট: ০০:১৯, ২৬ মে ২০২০

বিশ্বের গভীরতম সোনার খনিতেও হানা দিয়েছে করোনা

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বিশ্বের গভীরতম সোনার খনিতেও করোনার হানা!

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এমপোনেং সোনার খনি।সেখানকার শ্রমিকদের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এরইমধ্যে খনিটির ১৬৪ জন শ্রমিক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে সেখানে আপাতত খননকাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে।দক্ষিণ আফ্রিকায় লকডাউন ঘোষণার পর থেকেই সেখানে খননকাজ প্রায় বন্ধ ছিল।তারপর লকডাউন কিছুটা শিথিল হওয়ায় আবার খনিতে কাজ শুরু হয়।খনির ৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হলেও নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শ্রমিকরা।এরইমধ্যে এই খনির ১৬৪ জন শ্রমিক করোনায় আক্রান্ত হলেও তাদের কোনও লক্ষণ ছিল না।একসঙ্গে এত শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় দু:চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ।

খনির মালিক অ্যাঙ্গলো গোল্ড অসন্তি বলেছেন,বর্তমানে করোনা সংক্রমিত শ্রমিকদের আইসোলেশনে রাখা হয়েছে।গত সপ্তাহে প্রথমবারের মতো একজনের শরীরে করোনা ধরা পড়ার পর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষা করা হয়।

বিবিসির দক্ষিণ আফ্রিকা সম্পাদক উইল রস বলেছেন,দেশটির একটি প্ল্যাটিনাম খনিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর স্বর্ণের খনিতেও তা পৌঁছে গেল।অন্যান্য কোম্পানির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

এমপোনেং স্বর্ণ খনি জোহানেসবার্গ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এই স্বর্ণখনির অবস্থান।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকায়।দেশটিতে এ পর্যন্ত ২২ হাজার ৫৮৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪২৯ জন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়