ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৪০, ২৬ মে ২০২০
আপডেট: ১০:৪৯, ২৬ মে ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছুঁইছুঁই

এ বছর মার্চে নিউ ইয়র্কের পোর্ট ওয়াশিংটনে ডায়ানা বেরেন্ট যখন কোভিড-১৯ পরীক্ষায় প্রথম ব্যক্তি হিসেবে সনাক্ত হন।তখন হয়তো তিনি ভাবতেও পারেননি যে যুক্তরাষ্ট্রে বেঁচে ফেরা ব্যক্তিদের মধ্যে তিনিও থাকবেন।

অথচ তারপরই নিজ দেশে ডায়ানাকে দেখতে হলো প্রায় লাখখানিক মৃতদেহের মিছিল আর সারাবিশ্বে প্রায় সাড়ে ৩ লাখ।

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ ৬ হাজারেরও বেশি এবং মৃত ৯৯ হাজার ৮০০ জনেরও বেশি,অর্থাৎ এক লক্ষ ছুঁইছুঁই অবস্থা।

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৮৭ হাজার।করোনা মহামারিতে বিপর্যস্ত দেশগুলোতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ধীরে ধীরে কমে আসলেও থেকে যাচ্ছে নানারকম শঙ্কা।

বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়