বিশ্ব ডেস্ক
ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী
ছবি: সংগৃহীত
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ৮০৬ জন এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫১ জন। যা একদিনের মৃত্যুর হিসেবে ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর হিসেবে ব্রাজিলের মৃত্যুই সর্বোচ্চ। যেখানে পুরো বিশ্বে করোনায় মৃত্যু হার ১৩ শতাংশে নেমে এসেছে, সেখানে ব্রাজিলে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৬ শতাংশ।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬৬৯ জন মানুষ। এদের মধ্যে মারা গেছে ২৩ হাজার ৫২২ জন। আর সুস্থ হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৩৩ জন।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৪৭ হাজার ৮৭৩ জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ লাখ ৮৮ হাজার ৩৫৬ জনের শরীরে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ ৬৫ হাজার ৭১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৮ লাখ ৭৩ হাজার ৬৭০ জন। এদের মধ্যে ৫৩ হাজার ১৬৭ জনের অবস্থা গুরুতর।
করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুতে চীনে করোনায় কোনো রোগী মারা যাওয়ার রেকর্ড না থাকলেও ১১ মে’ সেই উহান শহরে হঠাৎ করেই সন্ধান মিলেছে নতুন পাঁচ জন করোনা আক্রান্ত রোগীর। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে দেশটির করোনা পরিস্থিতি।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























