ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ মে ২০২০

বাংলদেশসহ ১১টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো জাপান

করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় জাপানে জরুরি অবস্থা তুলে দেওয়া হয়েছে। তবে বাংলদেশসহ ১১টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছে। জাপানের  প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার এই ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

শিনজো আবে জানান, জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হলেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জুন পর্যন্ত চলবে । তারই অংশ হিসেবে জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ছে বাংলাদেশসহ ১১টি দেশের জন্য। এই বাড়তি নিষেধাজ্ঞা ২৯ মে থেকেই কার্যকর হচ্ছে।

বাংলাদেশ ছাড়া ১১ টি দেশের তালিকায় আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাডর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা।

জাপানে করোনা সংক্রমণ রোধ করার জন্য সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে ১১টি দেশ থেকে বেড়ানোর জন্য আসা দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে জাপানে মোট ১৬ হাজার ৬২৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮৫০ জন ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়