ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৬ মে ২০২০
আপডেট: ১৯:২২, ২৬ মে ২০২০

করোনার প্রথম ঢেউ কমলেও দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হতে হবে

বিশ্বের অনেক দেশেই ইতোমধ্যে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। যার ফলে সেই সকল দেশ লকডাউন শিথিল বা কড়াকড়ি তুলে নিচ্ছে। যেসকল দেশ লকডাউন শিথিল করছে সেখানে আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার(২৫ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমারজেন্সিজ প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডা. মাইকেল রায়ান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্ব এখনও করোনা মহামারির প্রথম ঢেউয়ের মধ্যে রয়েছে। অনেক দেশেই সংক্রমণ কমলেও মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় এর প্রকোপ বাড়ছে।’

ডা. মাইকেল রায়ান বলেন, ‘মহামারি অনেক সময় ঢেউয়ের মতো আসে। অর্থাৎ, যেখানে প্রথম ঢেউ প্রশমিত হয়েছে সেখানে আবারও সংক্রমণ ফিরে আসতে পারে। এছাড়া, প্রথম ঢেউয়ের মধ্যে কড়াকড়ি দ্রুত তুলে নিলে সংক্রমণের হার আরও বেশি গতিতে বাড়ারও সম্ভাবনা রয়েছে।’

মহামারীর প্রথম ঢেউ থাকলে সেখানে আবারো দ্বিতীয় ঢেউ আসবে। কয়েকমাস পর এর পুনরাবৃত্তি ঘটবে। অনেক দেশেই কয়েক মাসের মধ্যে এটি বাস্তবতায় পরিণত হতে পারে  বলে আশংকা করছেন তিনি।

তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের জেনে রাখা দরকার যে, যেকোনও সময় এই রোগের সংক্রমণ লাফিয়ে বাড়তে পারে। আমরা ধরে নিতে পারি না যে, সংক্রমণ কমছে মানে এটি কমতেই থাকবে। কয়েক মাসের মধ্যেই এর দ্বিতীয় ঢেউয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’

বিশ্বের যেসকল দেশ লকডাউন শিথিল করেছে এক্ষেত্রে সবাইকে এখনও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়