ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ২৬ মে ২০২০
আপডেট: ১৯:২১, ২৬ মে ২০২০

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ লাখ অতিক্রম করল

বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দেওয়া মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্তের তালিকা আরো লম্বা হয়েছে। সাথে মৃতের তালিকাও।

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকাল ৫ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের  হিসাব অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৯ হাজার ৬৫৪ জনে।

এর আগে সোমবার (২৫ মে) রাত ১০টা পর্যন্ত সেই  হিসাব অনুযায়ী সারা বিশ্বের ৫৫ লাখ ৪২ হাজার ৫৬ জন করোনা আক্রান্ত ছিলেন।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৪৮  হাজার ৩২২ জন । অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৩  লাখ ৮৬  হাজার ৫১০ জন।      

আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্ত ছাড়িয়েছে  ১৭ লাখ । যার বিপরীতে মারা গেছেন ৯৯  হাজারের বেশি মানুষ। তার পরেই আছে ব্রাজিল । সেখানে ৩  লাখ ৭৬  হাজার মানুষ করোনার প্রকোপে পড়েছেন। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি।

আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলদেশের অবস্থান ২৪ তম স্থানে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬,৭৫১ জন। মারা গেছেন ৫২২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭,৫৭৯ জন করোনা আক্রান্ত রোগী। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়