আন্তর্জাতিক ডেস্ক
করোনা যুদ্ধে মৃতদের শ্রদ্ধায় স্পেনে বুধবার থেকে ১০ দিনের শোক
করোনাভাইরাসের প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইউরোপের দেশ স্পেন। বর্তমানে দেশটিতে মৃত্যু কমে আসলেও দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন প্রায় ৩০ হাজার মানুষ।
তাই যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের শ্রদ্ধা জানাতে ১০দিনের শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। আগামীকাল বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন দেশজুড়ে শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।
তিনি বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।
স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। যার বিপরীতে মারা গেছেন ২৬ হাজার ৮৩৪ জন । করোনা সংক্রমণ এবং মৃত্যু কমে আসায় দেশটির লকডাউন শিথিল করা হয়েছে।
নতুন বেশ কিছু বিধানের সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবন। খুলে দেয়া হয়েছে ব্যবসা-প্রতিষ্ঠান, কলকারখানা ও গণপরিবহন। বিশ্বে যে কয়েকটি দেশ করোনা ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে তার মধ্যে একটি স্পেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























