বিশ্ব ডেস্ক
এক খুন লুকাতে আরো ৯ জনকে খুন
ছবি: সংগৃহীত
ভারতের তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল জেলায় গত সপ্তাহে একটি কুয়ায় ৯ জনের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিলো এটা গণআত্মহত্যা। সোমবার এর আসল রহস্য উদ্ঘটিত হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, এ ঘটনায় সঞ্জয় কুমার যাদব নামে ২৪ বছরের এক যুবককে সোমবার গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে, গত মার্চে এক নারীর হত্যাকাণ্ড চাপা দিতেই এতোগুলো খুন করেছেন ওই যুবক।
জানা গেছে, সঞ্জয় ঐ ৯ জনের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তারপর তারা অচেতন হয়ে পড়লে তাদের কুয়ায় ফেলে দেন।
ওয়ারাঙ্গাল পুলিশ কমিশনার ভি রবিন্দর জানিয়েছেন, গত ৬ মার্চ ঐ নারীকে খুন করা হয়। এরপর এ ঘটনা চাপা দিতে সঞ্জয় খুনগুলো করে। অভিযুক্ত সঞ্জয় খুনের কথা স্বীকার করেছে।
নিহতরা হলেন- মকসুদ, তার স্ত্রী, তাদের দুই পুত্র, কন্যা বুশরা ও তার ৩ বছরের পুত্র। সকলকেই হত্যা করেছেন সঞ্জয়।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে সাতজনই একটি ব্যাগ কারখানায় কাজ করতেন। মকসুদের স্ত্রী প্রায়ই সঞ্জয় যাদবকে হুমকি দিতেন যে, তিনি নিখোঁজ ঐ নারীর বিষয়ে পুলিশকে জানাবেন। এরপরই খুনের পরিকল্পনা শুরু করেন বিহার থেকে আসা সঞ্জয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























