আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ২৭ মে ২০২০
আপডেট: ১২:৩৮, ২৭ মে ২০২০
আপডেট: ১২:৩৮, ২৭ মে ২০২০
পদত্যাগ করলেন বরিস জনসনের মন্ত্রীসভার এক সদস্য
পদত্যাগ করলেন ব্রিটিশ ক্যাবিনেট মিনিস্টার ডগলাস রস।
কয়েকদিন আগেই লকডাউন ভেঙে লন্ডন থেকে ২৬০ মাইল গাড়ি চালিয়ে নিজের বাবা-মায়ের কাছে গিয়েছিলেন বরিস জনসনের মুখ্য রাজনৈতিক উপদেষ্টা ডমিনিক কামিংস।তখন তাঁর স্ত্রীর করোনার নানা উপসর্গ ছিল।তা-ও এক বার নয়, দু’বার।
বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বৃটেনজুড়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।দেশের সাধারণ মানুষ তো বটেই,বরিসের নিজের দল,কনজারভেটিভ পার্টির বেশ কিছু নেতানেত্রীও কামিংসের পদত্যাগ দাবি করেছেন।বরিস অবশ্য নিজের উপদেষ্টার পক্ষেই সাফাই গেয়েছেন।
এমনিতেই করোনা মহামারি মোকাবেলায় তাঁর সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা অব্যাহত,তার মধ্যেই নিজের মুখ্য রাজনৈতিক উপদেষ্টাকে নিয়ে রীতিমতো বিপাকে প্রধানমন্ত্রী বরিস জনসন।আর ওদিকে বিতর্কের জেরে আজ পদত্যাগ করেছেন তাঁর ক্যাবিনেটের মিনিস্টার ডগলাস রস।
আজ প্রধানমন্ত্রীর অবস্থানের সমালোচনা করে পদত্যাগ করেন ডগলাস রস।তাঁর বক্তব্য,‘‘সারা দেশের লোক যখন লকডাউন মানছেন,তখন মন্ত্রিসভার এক জন শীর্ষ সদস্যের এই আচরণ কখনোই মেনে নেওয়া যায় না।’’
সূত্র:বিবিসি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























