আন্তর্জাতিক ডেস্ক
দ্বিতীয় ধাপে আবারো সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়
আবারো করোনা সংক্রমণ বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ।
নতুন আক্রান্তের অধিকাংশই সিউল মেট্রোপলিটন এলাকার অতি ঘনবসতি এলাকার বাসিন্দা। এই নিয়ে দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৬ জনে।
করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় স্কুলগুলো খুলে দিয়েছে কোরিয়া সরকার। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে দেশটি। জাদুঘর ও উপাসনালয়গুলো খুলে দিয়েছে তারা। বেসবল ও ফুটবলসহ কিছু পেশাদারি খেলাও শুরু হয়েছে।
এরই মধ্যে নতুন করে হানা দিতে শুরু করেছে করোনা । কেসিডিসি জানিয়েছে, বুচিওনের ই-কমার্স ফার্ম চুপাং থেকে করোনার নতুন সংক্রমণ হয়েছে। নতুন আক্রান্তের ৩৬ জনই ওই জায়গার।
দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্যাং-লিপ বলেন, “ধারণা করা হচ্ছে, ওই গুদামে সাধারণ নিয়মগুলো জোরদার করেনি। কর্মস্থলগুলোতে কোয়ারেন্টাইন নিয়ম অনুসরণ করা না হলে পরিস্থিতি আরও বেশি আক্রান্তের দিকে চলে যেতে পারে।”
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























