আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২২, ২৭ মে ২০২০
বিমান চালুর দ্বিতীয় দিনে এয়ার ইন্ডিয়ায় এক যাত্রীর করোনা শনাক্ত
ভারতে এরই মধ্যে অভ্যন্তরীণ বিমান চলাচল আবারো শুরু হয়েছে। বিমান চালু হওয়া দ্বিতীয় দিনেও এয়ার ইন্ডিয়ায় করোনা হানা দিলো। বিমানের এক যাত্রীর দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে ওই বিমানের সব যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে মঙ্গলবার দিল্লি থেকে লুধিয়ানাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করোনায় আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা গেছে। আক্রান্ত সেই ব্যক্তি অ্যালায়েন্স এয়ারের সিকিউরিটি বিভাগে কর্মরত রয়েছেন।
ভারতে চলছে চতুর্থ ধাপের লকডাউন কিন্তু এখনও ভারতে সংক্রমণ বাড়ছেই। অন্যদিকে লকডাউনও শিথিল হচ্ছে। একটু একটু করে স্বাভাবিক করার চেষ্টা চলছে সবকিছু।
সোমবার থেকেই ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু করা হয়েছে। প্রথম দিনেই ৩৯ হাজার যাত্রী বিমানে সফর করেছেন। বিমান চালুর প্রথম দিনে ইন্ডিগো বিমানে ২৩ বছর বয়সী এক যাত্রীর শরীরে করোনা ধরা পড়ে। ওই বিমানের ৯০ জন যাত্রীকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























