আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ১৬:১৯, ২৭ মে ২০২০
করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন নিষিদ্ধ করল ফ্রান্স
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় বিতর্কিত ও ‘ক্ষতিকর’ হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার। চলতি সপ্তাহে ওষুধটি নিয়ে ফ্রান্সের দুটি পরামর্শ সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করার পর নিষিদ্ধের নির্দেশনা জারি করল দেশটি।
হাইড্রক্সিক্লোরোকুইন সাধারণত ম্যালেরিয়া, বাত বা ত্বকে সংক্রমণজাতীয় রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। করোনাভাইরাসের এই ওষুধ কার্যকরী বলে কেউ কেউ দাবি করলে মহামারি রূপ পাওয়া এ ক্ষেত্রে তা প্রয়োগের অনুমতি দেয় অনেক দেশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধটিকে ‘যুগান্তকারী’ হিসেবেও উল্লেখ করেন। করোনামুক্ত থাকতে নিজে হাইড্রক্সিক্লোরোকুইন গ্রহণ করেন বলেও জানান তিনি। ওষুধটির সাফাই গাইতে দেখা গেছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোসহ আরও অনেককে।
এর মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে বেশ কিছু গবেষণায় দাবি করা হয়, কভিড-১৯ চিকিৎসায় ওষুধটির তেমন কার্যকারিতা নেই। কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধ গ্রহণে রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ে।
সবশেষ শুক্রবার স্বাস্থ্য বিষয়ক জার্নাল দ্য লেনসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনেও একই কথা বলা হয়। এমন অবস্থায় সোমবার কভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার বন্ধের আহ্বান জানায় ডব্লিউএইচও।
এসব প্রেক্ষাপটে বুধবার করোনা চিকিৎসায় ওষুধটি নিষিদ্ধের ঘোষণা দিল ফ্রান্স। নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকারিতা পরীক্ষা করার ক্ষেত্রেই কেবল ওষুধটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে, অন্যথায় না।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























