ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ২৭ মে ২০২০
আপডেট: ২০:২১, ২৭ মে ২০২০

৫৭ লাখ ছাড়াল বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খুব দ্রুত গতিতে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে একাধিক ব্যক্তির শরীরে।

বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দেওয়া মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্তের তালিকা আরেকটু লম্বা হয়ে ৫৭ লাখ ছাড়িয়েছে।

বুধবার (২৭ মে) রাত ৮ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের  হিসাব অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭  লাখ ১৮ হাজার ৫৪৩ জনে।

এর আগে মঙ্গলবার (২৬ মে) বিকাল ৫ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের  হিসাব অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৯ হাজার ৬৫৪ জনে।

সাথে বড় হয়েছে মৃতের তালিকাও। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ৪২ জন । অন্যদিকে করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৪ লাখ ৫৬ হাজার ৩২২ জন।      

আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির  ১৭ লাখ ২৯ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।দেশটিতে মারা গেছেন ১ লাখ ৭৪৫ জন। তালিকায় তার পরেই আছে ব্রাজিল । সেখানে প্রায় ৪ লাখ মানুষ করোনার প্রকোপে পড়েছেন। দেশটিতে খুব দ্রুতগতিতে করোনা বিস্তার লাভ করছে। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি।

আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলদেশের অবস্থান বর্তমানে ২৩ তম স্থানে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮,২৯২ জন। মারা গেছেন ৫৪৪ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭,৯২৫ জন করোনা আক্রান্ত রোগী।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়