আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০০, ২৮ মে ২০২০
আপডেট: ০০:০৬, ২৮ মে ২০২০
আপডেট: ০০:০৬, ২৮ মে ২০২০
ভারত-চীন সীমান্ত সমস্যা মেটাতে আগ্রহী ট্রাম্প
হিমালয় আর পামিরের মাঝে তৈরি হওয়া উত্তেজনার আঁচ পৌঁছে গেল প্রশান্ত মহাসাগরের ওপারে।শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প।
লাদাখ ও উত্তর সিকিমের ভারত চীন সীমান্ত বরাবর শেষ ক’দিন ধরেই ঝামেলা চলছে।দু’দেশই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য সীমান্তে সেনার জমায়েত করছে।দু’দেশই প্রমাণ করতে চাইছে সামরিকভাবে তাঁরা কতটা শক্তিশালী।
গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস আর্মিকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছেন।অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৈঠক করেছেন সামরিক শীর্ষ কর্তা ও শীর্ষ কূটনীতিকদের সঙ্গে।সব মিলিয়ে হাওয়া যথেষ্ট গরম।এই সুযোগে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের প্রাধান্য প্রমাণ করে শান্তির দূত হওয়ার সুযোগ ছাড়তে চাইছেন না ট্রাম্প!
ভারত ও চীনের সীমান্ত সমস্যা মেটাতে মধ্যস্থতা করতে তৈরি আমেরিকা।ট্যুইট করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার দুপুরে ট্যুইট করে তিনি জানিয়েছেন,‘ভারত ও চীনকে আমরা জানিয়েছি যে আমেরিকা ভারত এবং চীনের সীমান্ত সমস্যা নিয়ে মধ্যস্থতা করতে ও সমাধান করতে তৈরি।ধন্যবাদ।’
ওদিকে এ নিয়ে ভারত বা চীনের প্রশাসন এখনও কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























