আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৬, ২৮ মে ২০২০
আপডেট: ০৫:৪৮, ২৮ মে ২০২০
আপডেট: ০৫:৪৮, ২৮ মে ২০২০
বিয়ের অলংকার হিসেবে দেওয়া হলো রুপার মাস্ক
বিয়ের অলঙ্কার হিসাবেও জায়গা করে নিল মাস্ক!
সংখ্যাটা ‘হাতে গোনা’ হলেও লকডাউনের মধ্যেও বিয়ে সেরে ফেলছেন ভারতের কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তীর অনেকে।আড়ম্বর, জৌলুসহীন হলেও দুই পরিবার একত্রিত হয়ে সেরে ফেলছেন বিয়ের পর্ব।কিন্তু বিয়েতেও চাই বিশেষ সতর্কতা!তাই এ ক্ষেত্রে মাস্ক ছাড়া গতি নেই।সে জন্যই এ বার বিয়ের অলঙ্কার হিসাবেও জায়গা করে নিল মাস্ক।তবে সে মাস্ক কাপড়ের নয়,একেবারে খাঁটি রুপার তৈরি!
শুনতে অবাক লাগলেও এমনই রুপার মাস্ক তৈরি করেছেন ভারতের কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর।করোনা আতঙ্কের আবহে অলঙ্কার হিসাবে এই রুপার মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য মানুষের।বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপার মাস্কে।অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পিছন দিকে বাঁধা থাকবে।
ওই অলঙ্কার ব্যবসায়ী জানান,বিয়ের অন্যান্য অলঙ্কারের মধ্যে বর-কনের মুখ ঢাকা থাকবে সাধারণ কাপড়ের মাস্কে,তা-ও কি হয়!তাই রুপা দিয়ে এই মাস্ক বানানোর কথা মাথায় আসে তাঁর।অলঙ্কার হিসাবে নতুনত্বের চমকে অনেক মানুষ এটিকে পছন্দও করেছেন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























