ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ২৮ মে ২০২০
আপডেট: ১২:০৩, ২৮ মে ২০২০

করোনায় মৃত মনিবের জন্য ৩ মাস ধরে হাসপাতালেই অপেক্ষা

কুকুর যে প্রভুভুক্ত প্রাণী তার আবারও নজরকাড়া প্রমান মিললো।কুকুরের এ প্রভুভক্তি হার মানায় যে কোন গল্প কিংবা ইতিহাসকেও।এমনিই এক কুকুরের সন্ধান মিলেছে মধ্য চীনের হুবেই প্রদেশে।

জিয়া বাও নামে সাত বছরের একটি মংগ্রেল কুকুর চীনের একটি হাসপাতালে প্রথমবার তাকে দেখা যায় গত ফেব্রুয়ারি মাসে।

মধ্য চীনের হুবেই প্রদেশে উহান তাইকাং হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন এক ব্যক্তি।তাঁর পোষা কুকুরটিও হাসপাতালে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকে মনিবের জন্য।কিন্তু ভর্তি হওয়ার পাঁচ দিন পরেই মারা যান ওই ব্যক্তি।জিয়া বাও তার মনিবের মৃত্যুর পরেও অপেক্ষা করতে থাকে তাঁর ফেরার।

কিছুদিন পর হাসপাতালের কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে দূরে রেখে আসেন।কিন্তু সব চেষ্টাই বৃথা,আবার হাসপাতালে ঢুকে পড়ে জিয়া বাও।হাসপাতাল কর্মীরাও যতটা সম্ভব তার খাবারের ব্যবস্থা করেন।এভাবেই প্রায় তিন মাস কেটে যায়।

এর পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে চীনের পরিস্থিতি।হাসপাতালের কাছের সুপারমার্কেটিও খোলে।তখন সুপারমার্কেট থেকে তার খাবারের ব্যবস্থা করা হয়। সুপারমার্কেটের মালিক জিয়া বাওয়ের কাহিনী শোনেন।তিনিও জিয়া বাওয়ের সঙ্গে বন্ধুত্ব করেন।তাকে নিজের দোকানে নিয়ে আসেন।পরে জিয়া বাওকে উহানের একটি ছোট পশু সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় জিয়া বাওয়ের এমন কাহিনী ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।তার জন্য নেটিজনরা প্রচুর ভালবাসা প্রকাশ করেন।

 

সূত্র:আনন্দবাজার পত্রিকা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়