আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ২৮ মে ২০২০
আপডেট: ১২:৪৭, ২৮ মে ২০২০
আপডেট: ১২:৪৭, ২৮ মে ২০২০
আমেরিকায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাসে আমেরিকায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।এরপর নিউইয়র্ক শহরে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে।শুরু হয় একে একে মৃত্যুর মিছিল।
আর সংক্রমণের চারমাসের মাথায়ই দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১ লাখ ২ হাজার ১০৭।এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার।
পুরো বিশ্বে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে ৩০ শতাংশ।
বিশ্বজুড়ে এখনো পর্যন্ত ৫৭ লাখ ৯২ হাজার ৯৮৯ জন মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে মারা গেছে প্রায় ৩ লক্ষ ৫৭ হাজার ৪৮০ জন।
বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক জন সোপেল বলেন,করোনাভাইরাস সংক্রমণে আমেরিকায় যত মানুষ মারা গেছে,সেটি গত ৪৪ বছর যাবত কোরিয়া, ভিয়েতনাম,ইরাক এবং আফগানিস্তান সংঘাতে আমেরিকার নিহত সৈন্যের সমান।
ওদিকে নিউইয়র্ক শহরে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার কমে আসলেও অন্যান্য অঙ্গরাজ্যেগুলোতে নতুন করে সংক্রমণের সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।এসব অঙ্গরাজ্যগুলো হচ্ছে - নর্থ ক্যারোলাইনা,উইসকনসিন এবং আরকানসাস।
শিকাগো,লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটনের মতো শহরে করোনাভাইরাসের সংক্রমণ এখনো বেশি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























