ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ২৮ মে ২০২০

সাতটি দেশের সাথে বিমান চলাচল শুরুর পরিকল্পনা চীনের

চীনে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে আরো সাতটি দেশের সাথে বিমান চলাচল শুরুর পরিকল্পনা করছে।

সাতটি দেশ হচ্ছে- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর এবং সুইজারল্যান্ড। খুব তাড়াতাড়ি চীনের সীমান্তে কড়াকড়ি শিথিল করা হবে।

মে মাসের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের বিমান চলাচল শুরু হয়। এর আগে দেশটিতে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে।

চীনে করোনার বিস্তার বেড়ে যাওয়ার পরেই দেশটির সীমান্তে কড়াকড়ি শুরু করা হয়। তবে ধীরে ধীরে আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।

ইতোমধ্যেই দেশটিতে কাজে ফিরেছে মানুষ। একই সঙ্গে জীবন-যাত্রাও কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

সব কিছু ঠিক হচ্ছে তাই বিভিন্ন দেশের সঙ্গে আবারও বিমান চলাচল শুরু করার পরিকল্পনা করছে চীন।

চীনে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৯৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ২৮৮ জন।

বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেস ৭৩টি। অপরদিকে চারজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত কয়েক মাসে দেশটি তাদের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বিশ্বের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম চীনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়