ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২৮ মে ২০২০

যুক্তরাষ্ট্রের ৪৪ বছরের যুদ্ধের প্রাণহানীর রেকর্ড ভাঙলো করোনা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৪৪ বছর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধে প্রাণহানীর সব রেকর্ড ভাঙলো করোনা। মাত্র চার মাসেই বিশ্বের শক্তিশালী দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৩৬ হাজার সেনা মারা যান। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত হওয়া ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার সেনা মারা যান।

২০০৩ থেকে ২০১১ পর্যন্ত হওয়া ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা মারা যান। ২০০১ থেকে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধে মারা গেছেন দুই দহাজার মার্কিন সেনা। আর এ সব যুদ্ধে যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছেন ১ লাখ পাঁচশ সেনা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন এক লাখ দুই হাজার ১০৭ জন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়