ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬, ২৮ মে ২০২০

লাতিন আমেরিকার প্রায় দেড় কোটি মানুষের খাদ্য সংকটের আশংকা

করোনাভাইরাসে নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। লাতিন আমেরিকার করোনা আক্রান্তের শীর্ষে আছে ব্রাজিল। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এরপরেই রয়েছে পেরু এবং চিলি।

এই করোনার কারণে লাতিন আমেরিকার প্রায় দেড় কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে বলে জানিয়েছে জাতিসংঘ।

তাদের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বার্তায় জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে লাতিন আমেরিকায় ১ কোটি ৪০ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে।

লাতিন আমেরিকায় প্রতিদিন শনাক্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। যা একদিনের হিসাবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে ।

ব্রাজিলে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৫ হাজার ৫৯৮ জন।

এদিকে, পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৯০৫ এবং মারা গেছে ৩ হাজার ৯৮৩ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৬ হাজার ১৬৯ জন।

অপরদিকে, চিলিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৮৯ এবং মৃত্যু হয়েছে ৮৪১ জনের। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৩ হাজার ৫৪০ জন।

করোনা মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।

এদিকে লাতিন আমেরিকায় জাতিসংঘের খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক মিগুয়েল বেরেতো বলেন, আমরা একটি জটিল অধ্যায়ের দিকে প্রবেশ করছি। আমরা এটাকে 'ক্ষুধার মহামারি' বলতে পারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়