ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ মে ২০২০

পাকিস্তানের বিমানবাহিনীতে প্রথম হিন্দু পাইলট নিয়োগ

পাকিস্তানের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম দেশটির বিমানবাহিনীতে যোগ দিলেন একজন হিন্দু পাইলট। জেনারেল ডিউটি পইলট হিসেবে পাকিস্তানের এয়ার ফোর্সে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী রাহুল দেব।

পাকিস্তানের সংবাদ মাধ্যম প্রো-পাকিস্তানি'র এক প্রতিবেদনে এই খবর জানা গেল। 

জানা গেছে, পাকিস্তানের এয়ার ফোর্সের বিভিন্ন বিভাগে হিন্দু, শিখ, খ্রীষ্টানরা কাজ করেন। তবে এই প্রথম পাইলট হিসেবে হিন্দু ধর্মের কোনো লোক সুযোগ পেলেন। সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাকিস্তান বিমানবাহিনীতে পাইলট পদে নিয়োগ পেয়েছেন সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল।

পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দিতে পেরে রাহুলও উচ্ছ্বসিত বলে প্রতিবেদনটিতে জানানো হয়।

এদিকে অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই নিয়োগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

তিনি বলেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। সরকারি চাকুরিতেও অনেক সংখ্যক কাজ করেন। বিমানবাহিনীতে রাহুলের নিয়োগ নিঃসন্দেহে ঐতিহাসিক।

রবি দাওয়ানি মনে করেন, পাকিস্তান সরকার যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে ঠিকমতো নজর দেন, তাহলে আরো অনেক রাহুল উঠে আসবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়