ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৯, ২৮ মে ২০২০
আপডেট: ১৩:৫৮, ২৮ মে ২০২০

বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ

সারাবিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্তের তালিকা খুব তাড়াতাড়িই বাড়ছে। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা দ্রুতগতিতে আক্রান্ত করছে মানুষদের। 

বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখ। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১.৩০ টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনু্যায়ী বিশ্বের ৫৮ লাখ ৩ হাজার ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এর আগে বুধবার (২৭ মে) রাত ৮ টা পর্যন্ত সেই হিসাব অনুযায়ী সারা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল  ৫৭  লাখ ১৮ হাজার ৫৪৩ জনে।

মৃতের তালিকাও লম্বা হয়েছে।  আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ৬৯১ জন ।  করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৫ লাখ  ৮ হাজার ৫৯১ জন।      

আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১৭ লাখ।  মারা গেছেন ১ লাখের বেশি মানুষ।

তালিকায় তার পরেই আছে ব্রাজিল । সেখানে আক্রান্ত ছাড়িয়েছে ৪ লাখ। দেশটিতে খুব দ্রুতগতিতে করোনা বিস্তার লাভ করছে। আক্রান্তের তালিকায় এরপরে যথাক্রমে আছে রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি।

আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলদেশের অবস্থান বর্তমানে ২৩ তম স্থানে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮,২৯২ জন। মারা গেছেন ৫৪৪ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭,৯২৫ জন করোনা আক্রান্ত রোগী।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়