আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ২৮ মে ২০২০
আপডেট: ১৪:১০, ২৮ মে ২০২০
আপডেট: ১৪:১০, ২৮ মে ২০২০
হাসপাতালেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ডাক্তার ও নার্স
করোনাভাইরাসের কারণে পূর্বেই বিয়ের অনুষ্ঠান বাতিল করেছিলেন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের একজন ডাক্তার ও নার্স।পরে আবার সেই তারিখ এগিয়ে নিয়ে এসে যেখানে কাজ করেন সেই হাসপাতালেই বিয়ে করলেন এই যুগল।
৩৪ বছর বয়সী নার্স জান টিপিং এবং ৩০ বছর বয়সী চিকিৎসক আন্নালান নাভারাতনাম লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গ্রেড টু তালিকাভুক্ত একটি চ্যাপেলে বিয়ে করেন। তাদের এই বিয়ের অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয় যাতে স্বজনরা বাড়িতে বসেই অংশ নেন।
তারা তাদের আসল বিয়ের অনুষ্ঠান বাতিল করে আগামী অগাস্টে তাদের ওই মূল বিয়ের পরিকল্পনা করেছিলেন।তারা ভেবেছিলেন যে,নর্দার্ন আয়ারল্যান্ড আর শ্রীলংকা থেকে তাদের স্বজনরা হয়তো আসতে পারবেন না।সে কারণেই ওই অনুষ্ঠান বাতিল করেন।
পরে মত পাল্টে সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার এই বাসিন্দারা তাদের বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।টিপিং একজন জরুরী সেবা বিভাগের নার্স।তিনি বলেন,‘আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে সবাই আনন্দ করতে পারে,সবাই এখনো সুস্থ,যদিও আমাদের স্বজনরা আমাদেরকে স্ক্রিনেই দেখছে।বিয়েকে তারা ‘অন্তরঙ্গ’ ও ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন।তারা এও বলেন,দুজনেই যে জায়গাটাতে কাজ করেন সেখানে বিয়ে করাটা ‘অদ্ভুত’ মনে হচ্ছে।
নাভারাতনাম একজন চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন।তিনি বলেন,‘খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি।’
হাসপাতালে নব দম্পতির জন্য ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ এবং বক্তব্যের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























