নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ২৮ মে ২০২০
বিশ্বের ২৫ লাখের বেশি মানুষ জয় করল করোনাকে
বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাথে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে আঘাত হেনেছে নভেল করোনাভাইরাস।
এতে বিশ্বের ৫৮ লাখ ৩ হাজার ৭৮৫জন আক্রান্তের তালিকায় এসেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৭১৪ জন করোনা যুদ্ধে হেরে গিয়ে মারা গেছেন।
তবে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ২ টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনু্যায়ী সারা বিশ্বের ২৫ লাখ ৮ হাজার ৯৪৪ জন করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এমনকি সেই জয়ের তালিকায় আছেন শতবর্ষী মানুষও।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। ভাইরাসটি খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। বিশ্বের প্রায় শক্তিশালী দেশকে এই ভাইরাস আক্রান্ত করেছে।
অনেক দেশই পেরেছে করোনাকে নিয়ন্ত্রণ করতে। যার ফলে করোনার জন্য দেওয়া লকডাউন অনেক দেশই শিথিল করেছে। তবে সবাইকে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহবান জানানো হচ্ছে।
ইউরোপের প্রায় দেশেই করোনা সংক্রমণ বাড়লেও মৃতের হার অনেকটাই কমে এসেছে। যার ফলে সুস্থ হয়ে উঠছেন অনেকেই।
এই ভাইরাস থেকে বাঁচার জন্য সঠিক পথে চলতে হবে। করোনার সাথে লড়াই করতে হলে নিজে সচেতন হতে হবে। সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনাকে ভয় করবেন না। কারণ, করোনা ভাইরাস থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করার জন্য আপনিই যথেষ্ট। তাই সচেতন ভাবে নিয়ম মেনে করোনাকে প্রতিরোধ করুন।
আইনিউজ /এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























