ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২৮ মে ২০২০

করোনাকে স্ত্রীর সাথে তুলনা করলেন ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী

গত মঙ্গলবার অনলাইনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইন্দোনেশিয়ার সুরক্ষা মন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি।

সেখানে তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস আপনার স্ত্রীর মতো।এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারা যাবে না। যখন আপনি এটি বুঝে যাবেন তখন এই ভাইরাস নিয়েই আপনাকে বাঁচতে শিখতে হবে। 

মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। ইন্দোনেশিয়ায় বেসরকারি সংস্থা উইমেন সলিডারিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দিন্দা নিসা ইয়ুরা বলেন, এ ধরণের মন্তব্য নারীর প্রতি সহিংসতাকে আরো স্বাভাবিক করে তুলবে।

উনার এই মন্তব্যের জবাবে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী নারী সাংবাদিক ফেব্রিয়ানা ফিরদাউস বলেছেন, যদি স্ত্রীকে পছন্দ না করেন তাহলে কেন বিয়ে করলেন?

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৩ হাজার ৮৫১ জন।  যার মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৭৩ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়